ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশীল সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশীল সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
মোঃ ইমরান মাহমুদ:

বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত্তিক রীতিনীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে জামালপুরে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শহরের উন্নয়ন সংঘ চাইল্ড সিটি মিলনায়তনে ‘অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় ইউএনএফপিএ, একশনএইড বাংলাদেশ ও বেইসের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন্নাহার, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেছুর রহমান লিখন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, দৈনিক আজকের জামালপুর-এর সম্পাদক এম এ জলিল, একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম, ইউএনএফপিএর টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা, ফিল্ড অফিসার মো. আতাহার আলী এবং বেইসের ডেপুটি ডিরেক্টর কামরুল হাসান খন্দোকার।

কর্মশালায় বাল্যবিয়ের সামাজিক কারণ, জেন্ডার বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, বিয়ে নিবন্ধনসহ সংশ্লিষ্ট আইন ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জেন্ডার-সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ সংবাদ উপস্থাপনের বিভিন্ন কৌশল তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি গণমাধ্যমকে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভুক্তভোগীর পরিচয়, মর্যাদা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

কর্মশালায় জামালপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন