গুজব-অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মাদারগঞ্জে দুর্গাপূজায় বিশেষ নজরদারি
মাদারগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশখাদেমুল ইসলাম:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক দিলিপ বর্মণ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রাখাল চন্দ্র বিশ্বাস এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম।
এ সময় উপজেলার ২৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন