ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জাবিপ্রবিতে ২১ দফা দাবিতে ইউজিসি সদস্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি

জাবিপ্রবিতে ২১ দফা দাবিতে ইউজিসি সদস্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
মোঃ ইমরান মাহমুদ:

শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আবাসন ও পরিবহন সংকট নিরসনসহ ২১ দফা দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুনের কাছে স্মারকলিপি দিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘The Role of Academia-Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization’ শীর্ষক সেমিনার ও ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে ইউজিসি সদস্যের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকে জাবিপ্রবি উচ্চশিক্ষার প্রসারে ভূমিকা রাখলেও শিক্ষার্থীর সংখ্যার তুলনায় প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। তাদের দেওয়া তথ্যমতে, প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর বিপরীতে আবাসিক সুবিধা রয়েছে মাত্র ২৫০ জনের, যা প্রায় ২০ দশমিক ৮৩ শতাংশ। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থাকতে হচ্ছে।

এ ছাড়া পর্যাপ্ত বাস ও রুট না থাকায় পরিবহন সংকট, সেন্ট্রাল ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির অভাব, প্রকৌশল শাখায় সিভিল ইঞ্জিনিয়ারসহ দক্ষ জনবলের ঘাটতি এবং নিজস্ব অ্যাম্বুলেন্স না থাকার বিষয়গুলোও স্মারকলিপিতে তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের ২১ দফা দাবি

১. আবাসন সংকট নিরসন: নতুন আবাসিক হল নির্মাণ ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান।

২. শ্রেণিকক্ষ সংকট নিরসন: নতুন একাডেমিক ভবন নির্মাণ ও স্মার্ট ক্লাসরুম স্থাপন।

৩. গবেষণাগার ও যন্ত্রপাতি: আধুনিক ল্যাব প্রতিষ্ঠা, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগ।

৪. পরিবহন সুবিধা বৃদ্ধি: নতুন বাস সংযোজন, যাতায়াতের রুট বৃদ্ধি ও সময়সূচি পুনর্বিন্যাস।

৫. শিক্ষক-কর্মকর্তাদের আবাসন: আবাসিক সুবিধা সম্প্রসারণ।

৬. কেন্দ্রীয় মসজিদ: আধুনিক কেন্দ্রীয় মসজিদ নির্মাণ ও নিয়মিত ইমাম নিয়োগ।

৭. প্রকৌশল শাখায় জনবল: সিভিল ইঞ্জিনিয়ারসহ দক্ষ কারিগরি জনবল নিয়োগ।

৮. চিকিৎসাসেবা: সার্বক্ষণিক নিজস্ব অ্যাম্বুলেন্স সুবিধা ও মেডিকেল সেন্টার শক্তিশালীকরণ।

৯. একাডেমিক সহকারী: শিক্ষকদের সহায়তা ও মানসম্মত শিক্ষাসামগ্রী তৈরিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ।

১০. পার্কিং সুবিধা: শিক্ষার্থীদের মোটরসাইকেল ও বাইসাইকেলের জন্য পৃথক ও নিরাপদ পার্কিং ব্যবস্থা।

১১. খেলাধুলা ও সংস্কৃতি: খেলার মাঠ উন্নয়ন, ইনডোর গেমস সুবিধা ও সাংস্কৃতিক সংগঠনের বাজেট বৃদ্ধি।

১২. গ্রন্থাগার আধুনিকায়ন: ডিজিটাল লাইব্রেরি, ই-বুক ও আন্তর্জাতিক গবেষণাপত্রের অ্যাক্সেস নিশ্চিতকরণ।

১৩. ক্যাফেটেরিয়া ও কল্যাণ তহবিল: অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও স্কলারশিপ প্রদান।

১৪. মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং: পেশাদার কাউন্সেলরের মাধ্যমে শিক্ষার্থী সহায়তা কেন্দ্র গঠন।

১৫. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য: স্যানিটারি সুবিধা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি এবং যৌন হয়রানি প্রতিরোধ সেল কার্যকর করা।

১৬. ক্যাম্পাস নিরাপত্তা: পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তাকর্মীর সংখ্যা বৃদ্ধি।

১৭. অবকাঠামো রক্ষণাবেক্ষণ: অভ্যন্তরীণ সড়ক, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণ।

১৮. শিক্ষক-শিক্ষার্থী যোগাযোগ: নিয়মিত একাডেমিক অ্যাডভাইজিং ও যৌথ গবেষণা কার্যক্রম বৃদ্ধি।

১৯. অ্যালামনাই ও কর্মসংস্থান: কেন্দ্রীয় অ্যালামনাই নেটওয়ার্ক গঠন ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ইন্টার্নশিপ চুক্তি।

২০. ডিজিটাল সেবা: প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন ও দ্রুত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা।

২১. ইউজিসির বিশেষ বরাদ্দ: অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সমস্যাগুলো নিরসনে ইউজিসির নীতিগত ও আর্থিক সহযোগিতা।

এছাড়াও শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরা হয়।

স্মারকলিপি প্রদানকালে সাধারণ শিক্ষার্থীরা জানান, এসব মৌলিক দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গবেষণার সক্ষমতা আরও উন্নত হবে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন শিক্ষার্থীদের দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন