ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশঃ
অ+ অ-

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার:

জামালপুরে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা এলাকায় ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়।

নিহতরা হলেন- সবজি ব্যবসায়ী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক (৫০) এবং পিকআপ ভ্যানের চালক মো. সোজা মিয়া (৪০)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির জানান, ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা দুই সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন ও শামসুল হকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যানের চালক সোজা মিয়ার মৃত্যু হয়। 

এ ছাড়া সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রীসহ ৬ জন আহত হয়েছেন। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর ট্রিবিউন/শাকিল আহমেদ

একটি মন্তব্য করুন