ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেখ হাসিনার

হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেখ হাসিনার
প্রকাশঃ
অ+ অ-



 অনলাইন ডেস্ক:

শাহজালাল-শাহপরানের পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করতে বুধবার সকালে চায়ের নগরী সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে রাষ্ট্রীয় প্রটোকল ছাড়া নিজস্ব গাড়ি নিয়ে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করে সেখানে দেশ ও জাতীর কল্যাণে স্রষ্টার কাছে দোয়া কামনা করেন। 

হজরত শাহজালালের (র.) মাজারে নারীদের জন্য নির্ধারিত স্থানে শেখ হাসিনা বেশ কিছুক্ষণ অবস্থান করেন। সেখানে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং বিশেষ মোনাজাত করেন। এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। 

আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নারী নেত্রীরাও উপস্থিত ছিলেন।

পুরুষদের জন্য আলাদা স্থানে থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় এবং সিলেটের নেতারা হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

একটি মন্তব্য করুন