ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

তেজগাঁওয়ে বস্তিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু

তেজগাঁওয়ে বস্তিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু
প্রকাশঃ
অ+ অ-

তেজগাঁওয়ে বস্তিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু

 আনলাইন ডেস্ক:

রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

 এছাড়া বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি এ ফায়ার কর্মকর্তা। সেই সঙ্গে নিহতদের পরিচয়ও জানা যায়নি।এর আগে রাত ২টা ২৩ মিনিটে তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ শুরু করে।

সূত্র:কালবেলা


একটি মন্তব্য করুন