ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ভোট দিলেন সাকিব আল হাসান

প্রকাশঃ
অ+ অ-

ভোট দিলেন সাকিব আল হাসান

আনলাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। আজ রবিবার নিজ ভোট কেন্দ্র দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় তিনি ভোট দেন। এ সময় তার সাথে বাবা মাশরুর রেজা কুটিল ও তার ছোট বোন বৃষ্টি উপস্থিত ছিলেন।

ভোট প্রদান শেষে উপস্থিত সাকিব বলেন, আশা করি নাগরিকরা মূল্যবান ভোটটি দিয়ে তাদের নাগরিক অধিকার পূরণ করবেন। তারা সচেতনতার সাথে ভোট প্রদান করে আগামী ৫ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সে ক্ষেত্রে আমি মনেকরি তারা আমাকে বেছে নেবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

সাকিব আল হাসানের পাশাপাশি এদিন সকালে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মাগুরা-১ এর সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এছাড়া মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার শালিখার শিংড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। এ সময় তারা জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ


একটি মন্তব্য করুন