ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

শিশু নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

শিশু নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-


স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারী ও ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিশুটি ওই নারীর সন্তান কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন সানকিপাড়া এলাকায় এলে কোলে শিশু নিয়ে যাওয়া এক নারী ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটি মারা যাওয়া নারীর সন্তান কিনা এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। 

শিরোনাম...

একটি মন্তব্য করুন