ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার
জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেয়েছে আরো শতাধিক পরিবার।

সোমবার (১৬ মার্চ) সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান আইরমারী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মার্চ বকশীগঞ্জ নামাপাড়া থেকে ৬০ বছর বয়সি আকালু মিয়ার কাছ থেকে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এনিয়ে আকালু মিয়ার আহাজারির একটি ভিডিও ভাইরাল হলে লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও তার ভাই ছাইদুর রহমানের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বৃদ্ধ আকালু মিয়ার জীবিকার শেষ সম্বল নতুন একটি অটোভ্যান প্রদান করেন। লন্ডন প্রবাসী দুই ভাইয়ের মানবিক এই কাজটি নেটিজেনদের মন ছুঁয়ে যায়। প্রশংসায় ভাসতে থাকেন শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান। 

এর মধ্যে দুই ভাই ঈদকে সামনে রেখে গ্রামের আরো শতাধিক অসহায়দের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। 

তাদের ইতিবাচক এসব কর্মকান্ডে সমাজের পিছিয়ে পড়া মানুষ গুলো আরো এগিয়ে যাবে বলে মনে করেন এলাকার সচেতন মহল।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
শিরোনাম...

একটি মন্তব্য করুন