জামালপুরে তাতী দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ
প্রকাশঃ
স্টাফ রিপোর্টার: জামালপুরে ঈদ উপলক্ষ্যে তাতী দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা তাতী দল ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ কর্মসুচির আয়োজন করে।জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসেবে এসব বস্ত্র বিতরণ করেন। জেলা তাতী দলের আহবায়ক আনিছুর রহমান লুলুর সভাপতিত্বে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, প্রতিটি এলাকায় ধনী ও দরিদ্র উভয় শ্রেণীর মানুষই বসবাস করে। বিত্তবানেরা পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু যারা দরিদ্র বা যাদের খুব বেশী সামর্থ্য নেই তাদের কছে ঈদ নিরানন্দ। তাই সমাজের পিছিয়ে পড়া, অনগ্রসর ও হতদরিদ্রদের ঘরে ঘরে যেন ঈদের আনন্দ বয়ে যায় সেজন্য সমাজের বিত্তবান ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে। নিজের ঘরের আশেপাশে যেসব দরিদ্র পরিবার আছে তাদের দিকে খেয়াল রাখতে হবে। ঈদের দিন সবাই যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য প্রত্যেককেই তাদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে দাড়াতে হবে। তিনি সমাজের বিত্তবানসহ দলীয় নেতাকর্মীদের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান জানান। এ সময় জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সদস্য সচিব মাসুদুর রহমান, শহর তাতী দলের আহবায়ক আজমল খান সফিক, সদস্য সচিব ফরাস উদ্দিন লিটনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সমাজের অনগ্রসর ও পিছিয়ে পড়া শতাধিক হতদরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন