ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশঃ
অ+ অ-

বকশীগঞ্জে ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা:  জামালপুরের বকশীগঞ্জে আলোকধারা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার এই উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. ওয়ালীউল হাসান।

অনুষ্ঠানে এসময় বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. ফখরুজ্জামান মতিন

, মীর কামাল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. এনামুল হক, সাবেক মেম্বার ওবায়দুর রহমান মুরাদ, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোখলেছুর রহমান এবং আলোকধারা ফাউন্ডেশনের সিইও মাহমুদুল হাসান সহ অন্যান্যো উপস্থিত ছিলেন।

উপসচিব ওয়ালীউল হাসান তাঁর বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদের  শারীরিক ও মানসিকভাবে গড়ে করে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব।

তিনি আরও যোগ করেন, আমরা শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে চাই, যাতে তারা আরও মনোযোগী হয়ে ওঠে।"

বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফখরুজ্জামান মতিন বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত

তাই শিক্ষার কোন বিকল্প নেই।

আলোকধারা ফাউন্ডেশনের সিইও মাহমুদুল হাসান বলেন, এটি একটি নিবেদিতপ্রাণ সমাজসেবামূলক সংগঠন, যা সমাজের উন্নয়নে বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য করুন