ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মুখরিত জামালপুর

মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

স্টাফ রিপোর্টার: 

শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন রূপান্তর বাংলাদেশের উদ্যোগে জামালপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান, গণিত উৎসব-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর সেলিম ও অ্যাডভোকেট জামিল হাসান তাপস।

রূপান্তর বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইমুর রসির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের শুধু পাঠ্য শিক্ষায় নয়, নৈতিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেমেও এগিয়ে থাকতে হবে। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

পরে থানা ও জেলা পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া গণিত উৎসব-২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিরা।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন