ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে শহরের মৃধাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধারসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে শহরের মৃধাপাড়া ও দয়াময়ী মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাশর আলীর মেয়ে খোদেজা বেগম (৪০) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের আবুলের স্ত্রী মোছা: বুলবুলি (৫৮)।

শনিবার দুপুরে জামালপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে শহরের মৃধাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি বস্তার ভেতর পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে মোছা: বুলবুলিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি ওই গাঁজা কেনার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত খোদেজা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।”

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন