ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

অনলাইন ডেস্ক:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কক্সবাজারের ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকালে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছে তিনি সকাল ১০টা ৫৩ মিনিটে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বৃষ্টি উপেক্ষা করে হেলিকপ্টার থেকে নেমে সড়কপথে পিএমখালীতে যান প্রধানমন্ত্রী। পরে প্রবল বর্ষণের মধ্যেই নিজের হাতে কোদাল চালিয়ে খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি খালের পাড়ে একটি খেজুর গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে খালের দুই পাড়ে স্থানীয় পাতলী গ্রামের সহস্রাধিক মানুষ উপস্থিত হন। বৈরী আবহাওয়ার মধ্যেও তারা সকাল থেকে ছাতা মাথায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন। প্রধানমন্ত্রী পৌঁছালে স্থানীয়রা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ অনেকে।

উল্লেখ্য, ৮ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক পাতলী খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের নভেম্বর মাসে পিএমখালীতে এসে নিজ হাতে কোদাল চালিয়ে খনন কাজের সূচনা করেছিলেন এবং একটি খেজুর গাছ রোপণ করেছিলেন, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

প্রকল্প সংশ্লিষ্ট পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় প্রকৌশলীরা জানিয়েছেন, এই খাল পুনঃখননের মাধ্যমে প্রায় ৪০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।

সূত্র: বাসস

শিরোনাম...

একটি মন্তব্য করুন