ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 


যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ আমিনুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমিনুল দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর এলাকার আমজলের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক জানান, ২০১৮ সালে সুরুজ্জামান তার মেয়ে সুজলা আক্তারের সঙ্গে আমিনুলের বিয়ে দেন। বিয়ের পর কিছুদিন তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও, ২০২২ সালের ২৪ এপ্রিল আমিনুল তার স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তিনি সুজলাকে মারধর করেন এবং পেটে ও তলপেটে লাথি মারেন।

গুরুতর আহত অবস্থায় সুজলা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা সুরুজ্জামান দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী উপস্থাপন করে।

এছাড়া আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি তার স্ত্রীর হত্যার দায় স্বীকার করেন।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন