ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ভাসমান সেতু ভেঙে নিহত পাঁচ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশঃ
অ+ অ-

 

ভাসমান সেতু ভেঙে নিহত পাঁচ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার:   জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে প্রাণ হারানো পাঁচ শিশুর পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) নিহত শিশুর বাবা মায়ের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যাক্তিগত তহবিল থেকে নিহত সহোদর দুই ভাই বোনের পরিবার দুটিকে ১ লক্ষ টাকা করে ও আরেক নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহ মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের আওতায় প্রত্যেক পরিবার কে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

মৃত শিশুরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার চর ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মায়ামনি (১০) ও ছেলে মিহাত (১৪), বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর গ্রামের শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং পৌর শহরের বাদেশশারিয়া এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৬)।

এর আগে ঈদের আনন্দ উপভোগ করতে শনিবার ঈদের দিন বিকেলে কাঠ ও ড্রামের তৈরি ভাসমান সেতুটিতে শত শত দর্শনার্থী ভিড় করেন। অতিরিক্ত মানুষের চাপে সেতুটি হঠাৎ উল্টে গেলে নারী ও শিশুসহ বহু দর্শনার্থী পানিতে পড়ে যান। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এই পাঁচ শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় অভিযান শুরু করে। পরে মধ্যরাত পর্যন্ত তল্লাশি চালিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ মর্মান্তিক ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য করুন