ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

নারীরা শিক্ষিত ও উপার্জনক্ষম হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে: ওয়ারেছ আলী মামুন এমপি

প্রকাশঃ
অ+ অ-

 

নারীরা শিক্ষিত ও উপার্জনক্ষম হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে: ওয়ারেছ আলী মামুন এমপি

স্টাফ রিপোর্টার:

জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, আমরা সবসময় নারী অধিকারের কথা বলি, নারী অধিকারের জন্য সংগ্রাম করি, নারীর ক্ষমতায়নের কথা বলি। কিন্তু আমরা যদি বাস্তবতা অনুধাবন না করি তাহলে আসলে এই নারী দিবসে বক্তৃতা করে গেলাম, এই বক্তৃতাই আমাদের জন্য এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। বাস্তবতা হলো যে, আমরা যদি সত্যি সত্যিই নারীদেরকে ক্ষমতায়ন করতে চাই, নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে নারীদেরকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ নেই। যে পরিবারে স্ত্রী উপার্জন করে এবং স্বামী বসে বসে খায়, সে পরিবারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি। ছেলের বউ উপার্জন করে এবং সে উপার্জনের টাকায় সংসার চলে, তাহলে ঐ শাশুড়ি ছেলের চেয়ে ছেলের বউকে বেশি সম্মান করে ও মর্যাদা দেয়। আমাদের পরিবারে এরকম বাস্তবতা আছে যে আমাদের অনেক মা দেখা যায় যে মেয়ে বিয়ে দিয়ে দেয়। মেয়ে স্বামীর বাড়ি চলে যায়। একটা পর্যায়ে সে অসহায় হয়ে যায়। ছেলে বিয়ে করার পর আশা করে যে ছেলের বউ সেবা করবে। দেখা যায় যে ছেলের বউ অনেক সময় শাশুড়ির সেবা করে না। কিন্তু যদি এই শাশুড়ির নামে ব্যাংকে টাকা সঞ্চিত থাকে, জমি থাকে, তাহলে মেয়েও স্বামী রেখে মাঝে মাঝে এসে মায়ের সেবা করে। ছেলের বউও কিন্তু ছেলেকে রেখে শাশুড়ির সেবা করে। মানে মূল জায়গাটা হলো মহিলারা যদি শিক্ষিত হয়, উপার্জনক্ষম হয়, তারা নিজেরাই শক্তিশালী হবে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। রবিবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নারীদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে যুগান্তকারী পদক্ষেপ অৈবেতনিক শিক্ষা। দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার কারণে আজকে আমরা কিছুটা হলেও অগ্রসর হয়েছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি এই বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি, আমি একটু ভিন্ন কথা বলতে চাই ফ্যামিলি কার্ড আমাদের সারা দেশের নারীদের মর্যাদা বাড়ানোর ক্ষেত্রে, সম্মান বাড়ানোর ক্ষেত্রে, নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু আমরা যদি মেয়েদের ক্ষমতায়নের কথা বলি, তাহলে আমি মনে করি যে ফ্যামিলি কার্ড যথেষ্ট না। প্রকৃতপক্ষে মেয়েদের শিক্ষার হার বাড়াতে হবে, মান বাড়াতে হবে এবং উপার্জনক্ষম হতে হবে।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। রবিবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুর আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, সনাক সদস্য তামান্না সালেহীন কবিতা, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য করুন