ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহ উপজেলা-এ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে ঝুড়িতে ময়লা তুলে পরিষ্কার–পরিচ্ছন্নতার কার্যক্রমের মাধ্যমে অভিযানের সূচনা করা হয়।

এর আগে উপজেলা পরিষদের হলরুমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও জিন্নাতুল আরা।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যৌতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জু এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

আলোচনা সভায় ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা-র বিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র সরিয়ে ফেলা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া। ঘরের ভেতর ও বাইরে ফুলের টব, টায়ার, ড্রাম বা পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন