ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই- চালকের আহাজারি

প্রকাশঃ
অ+ অ-

 

পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই- চালকের আহাজারি

স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জে অভিনব কায়দায় পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আনোয়ার হোসেন নামে এক অসহায় চালক।

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বটতলা মোড় থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী চালক আনোয়ার হোসেন বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া টালিয়াপাড়া এলাকার আফছার আলীর ছেলে।

স্থানীয়রা জানান- শনিবার রাতে আনোয়ার হোসেন ইজিবাইক নিয়ে জীবিকার সন্ধানে বের হন। রাত সাড়ে ৯টার দিকে তিনি পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা মোড়ে অবস্থানকালে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে ‘পুলিশ’ পরিচয় দিয়ে তাঁর রিকশাটি ভাড়া করেন। ওই ব্যক্তি জানান, তাঁকে জরুরি আসামি ধরতে জব্বারগঞ্জ বাজারে যেতে হবে।

সরল বিশ্বাসে চালক আনোয়ার হোসেন ওই ব্যক্তিকে নিয়ে জব্বারগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। বাজারে পৌঁছানোর পর ওই প্রতারক কৌশলে আনোয়ারকে একটি দোকানে কোনো কাজে পাঠায়। আনোয়ার দোকানটিতে যাওয়ার সুযোগে মুহূর্তের মধ্যেই প্রতারক চক্রের সদস্য ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন।

আনোয়ার হোসেন জানান-কিস্তির টাকা আর ঋণের বোঝা মাথায় নিয়ে এই ইজিবাইকটির আয়ের ওপরই তাঁর পুরো পরিবার নির্ভরশীল ছিল। এখন তিনি কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন।

গত ৪৮ ঘণ্টার ব্যবধানে বকশীগঞ্জে এটি দ্বিতীয় ছিনতাইয়ের ঘটনা। দুই দিন আগেই চোর ধরা পড়লেও ছিনতাইকারীদের এমন অভিনব ও বেপরোয়া কৌশলে সাধারণ চালক ও জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত এই ‘ভুয়া পুলিশ’ পরিচয়ধারী চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য করুন