ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপে উত্তেজনা বাড়ার আশঙ্কা

ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপে উত্তেজনা বাড়ার আশঙ্কা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপে উত্তেজনা বাড়ার আশঙ্কা
অনলাইন ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের বন্দরগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যদি কোনো নৌ অবরোধ আরোপের চেষ্টা করে, তবে তা উপসাগরীয় অঞ্চলে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। তবে এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে তেহরান থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে তিনি বলেন, সমুদ্রপথে অবরোধ বা বিধিনিষেধ আরোপের যেকোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এ ধরনের উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হবেই।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ব্যর্থই হবে না, বরং পারস্য উপসাগর এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বিঘ্নিত করবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন