ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে ডোবায় ভাসছে সরকারি ওষুধ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

ইসলামপুরে ডোবায় ভাসছে সরকারি ওষুধ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

ইসলামপুরে ডোবায় ভাসছে সরকারি ওষুধ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর উপজেলায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ডোবায় পড়ে থাকতে দেখা গেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় এসব ওষুধ ভাসতে দেখা যায়।

খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ক্ষোভ প্রকাশ করছেন, আবার কেউ নীরবে পুরো দৃশ্য দেখছেন। ডোবাজুড়ে ছড়িয়ে থাকা এসব ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুলসহ বিভিন্ন ধরনের সরকারি সরবরাহকৃত ওষুধ। অনেক ওষুধের গায়েই স্পষ্টভাবে “সরকারি” লেখা রয়েছে।

স্থানীয় বাসিন্দা জমিলা খাতুন বলেন, “ক্লিনিক বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। এক-দেড় মাইল হেঁটে গিয়ে ওষুধ না পেয়ে ফিরে আসতে হয়েছে। অথচ গরিব মানুষের জন্য বরাদ্দ ওষুধ ডোবায় পড়ে থাকতে দেখছি।”

আরেক বাসিন্দা রোকেয়া খাতুনের ভাষ্য, “ক্লিনিকে গেলে সবসময় বলে ওষুধ নেই, সরকার দেয় না। তাহলে এত ওষুধ এলো কোথা থেকে? এই ওষুধগুলো পেলে গরিব মানুষের অনেক উপকার হতো।
ইসলামপুরে ডোবায় ভাসছে সরকারি ওষুধ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

স্থানীয়দের অভিযোগ, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী নিয়মিত উপস্থিত থাকেন না এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় না। বরং ওষুধ জমে গিয়ে মেয়াদোত্তীর্ণ হলে সেগুলো ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, “আমি এই সপ্তাহে অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। এই ওষুধের বিষয়ে কিছু জানি না। ক্লিনিকে আমি ছাড়াও আরও দুইজন দায়িত্বে রয়েছেন।”

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এ. এম. আবু তাহের বলেন, “ঘটনাটি আমার জানা নেই। যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন