জামালপুরে খন্ডিত কল রেকর্ড প্রচারের প্রতিবাদে শ্রমিকদল সভাপতির
জামালপুরে খন্ডিত কল রেকর্ড প্রচারের প্রতিবাদে শ্রমিকদল সভাপতিরআসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:
জামালপুরে জেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা মৎস্যজীবী দলের সভাপতির অডিও কল রেকর্ড এডিট করে খন্ডিত আকারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে শহরের মুকুন্দবাড়ী এলাকায় জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো: আব্দুস সোবহান তার ব্যাক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, চলতি বছরের গত ১৯ এপ্রিল জামালপুর সদর উপজেলার ছনকান্দা থেকে চর যথার্থপুর পর্যন্ত বালুমহাল ইজারার দরপত্র দাখিলে শেষ দিন ধার্য্য ছিলো। গত ১৮ এপ্রিল জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম জামালপুর সদর উপজেলার ছনকান্দা থেকে চর যথার্থপুর পর্যন্ত বালুমহাল ইজারার সিডিউল ক্রয়কারীদের সমঝোতার জন্য সদর আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুনের কার্যালয়ে ডেকে নেন। সংসদ সদস্য ফোন করে সমঝোতার আহবান জানান এবং সেই রাতেই সবার বাড়ী বাড়ী গিয়ে সকল সিডিউল জমা নেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পরের দিন ১৯ এপ্রিল সকালে সংসদ সদস্যের কার্যালয়ে সমঝোতার বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় ৯নং ওয়ার্ড (পূর্ব শাখা) বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের আমেনা এন্টারপ্রাইজকে বালুমহাল ইজারার সর্বোচ্চ দরদাতা করা হবে। সর্বোচ্চ দরদাতাসহ তিনটি সিডিউল টেন্ডার বাক্সে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম জমা দিবেন এবং তার কাছে আমরা বিডিসহ সকল কাগজপত্র জমা দেই। কিন্তু সদর আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুনের নির্দেশে গোপনে শামীম মাস্টারের স্ত্রীর নামে লাইসেন্সকে সর্বোচ্চ দরদাতা হিসেবে দরপত্র জমা দেয়া হয়। জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো: আব্দুস সোবহান আরও বলেন, এ বিষয়ে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমকে ফোন করলে সে জানায় সংসদ সদস্যের নির্দেশেই এই কাজ হয়েছে। এ সময় তার সাথে আমার ফোনে বিভিন্ন কথপোকথন হয়। কিন্তু কথপোকথনের অডিও কল রেকর্ড খন্ডিত আকারে এডিট করে প্রচার করা হয়। আমাকে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে এই অপচেষ্টা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন