ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

এসএসসি পরীক্ষার্থী অপহরণ: মাদারগঞ্জে মামলা, গ্রেপ্তার ৬

নাইমসহ কয়েকজন যুবক কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

স্টাফ রিপোর্টার:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

বুধবার রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর সুখনগরী বারখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া গ্রামের নাইম ইসলাম (১৮) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিশোরী এতে সাড়া না দিলে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। পরে নাইমের স্বজনদের অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাইমসহ কয়েকজন যুবক কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা ধাওয়া করে ছয়জনকে আটক করতে সক্ষম হন। তবে মূল অভিযুক্ত নাইমসহ কয়েকজন কিশোরীকে মোটরসাইকেলে করে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলাম বাবু (২০), সবুজ মিয়া (২১), হোসেন আলী (১৮), সাজিবুল হাসান সজিব (২০), আনন্দ হাসান (১৮) ও ইউনুস মিয়া (১৮)।

ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের মেয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। অপহরণের পর থেকে অভিযুক্তরা তাকে নিয়ে আত্মগোপনে রয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, “অপহৃত কিশোরীর মা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান চলছে।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন