দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে পিতা-পুত্রের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে পিতা-পুত্রের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
প্রকাশঃ
স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকায় মাদক সেবন ও বহনের অভিযোগে পিতা ও পুত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৮ মে) অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উত্তর কালিকাপুর এলাকার মৃত কোব্বাত আলীর ছেলে নুরু শেখ (৬০) এবং তার ছেলে হাবিব (২২)। তারা সম্পর্কে পিতা ও পুত্র।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অভিযুক্তরা নিজেদের বাড়ির পাশের একটি কাঁঠাল বাগানে গাঁজা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের মাদক সেবন ও বহনের অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, অভিযুক্তরা গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেছেন। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন