ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে নজরুল ইসলাম খানকে গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে নজরুল ইসলাম খানকে গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

ইসলামপুরে নজরুল ইসলাম খানকে গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  সাদ্দাম হোসেন, ইসলামপুর সংবাদদাতা:

জামালপুরের ইসলামপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান-এর আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজ এলাকায় এটি ছিল তাঁর প্রথম আগমন।

শুক্রবার (৮ মে ২০২৬) বিকেল ৩টায় ইসলামপুর উপজেলা অডিটোরিয়াম-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এমপি, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক

সভায় সভাপতিত্ব করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন

উপজেলা ও পৌর বিএনপি, ইসলামপুর, জামালপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল ইসলাম খান দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, দূরদর্শিতা ও দেশপ্রেমের মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন