ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, পাচ্ছেন ১ হাজার ২৯৫ পরিবার

বকশীগঞ্জে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, পাচ্ছেন ১ হাজার ২৯৫ পরিবার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

বকশীগঞ্জে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, পাচ্ছেন ১ হাজার ২৯৫ পরিবার

 জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা: 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় চালু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।

প্রাথমিকভাবে উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামের ১ হাজার ২৯৫টি পরিবারের মাঝে এ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আগামী ১৬ মে শনিবার বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। এছাড়াও জামালপুর জেলার আরও পাঁচজন সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

তিনি বলেন, বর্তমান সরকারের ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। দেশের কয়েকটি জেলায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ কর্মসূচি ও খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন চলছে। তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলাতেও এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন জানান, বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শনিবার উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

প্রেস ব্রিফিংকালে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন