ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে পুকুরে ডুবে তরুণের মৃত্যু

বকশীগঞ্জে পুকুরে ডুবে তরুণের মৃত্যু
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 স্টাফ রিপোটর:

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফকির আলী (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়া কান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফকির আলী ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে যান ফকির আলী। ধারণা করা হচ্ছে, সেখানে অবস্থানকালে হঠাৎ তাঁর মৃগী রোগের খিঁচুনি ওঠে। একপর্যায়ে তিনি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তরুণ আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফকির আলীর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুরি ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন