বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু
বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরুজাতীয়ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বকশীগঞ্জে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
র্যালিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দসহ বিভিন্ন ইউনিয়নের নায়েবরা।
ভূমি সেবা মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন