ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন

রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে শেরপুর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। তিনি কোনো বক্তব্য না দিলেও অঝোরে কেঁদে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলেন।

আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শ্রমিক দল নেতা শওকত হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, এলাকাবাসীর পক্ষে কাজী মাসুমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, রামিসা হত্যার মূল আসামি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেছেন। তাই দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান তারা। একই সঙ্গে হত্যাকাণ্ডের মাত্র ছয় ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে যেন আর কোনো রামিসাকে এমন নির্মমতার শিকার হতে না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।

রামিসার বাবার বক্তব্যের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন— “আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না।” তাই রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে দেশে অপরাধী ও ধর্ষকদের বিচার হয় এবং ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন