ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা

জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলায় জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে জামালপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) জামালপুর জেলা শাখা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুজ্জামান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম খান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জামালপুরের এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, এনটিভি-এর সাংবাদিক আসমাউল আসিফ, ঢাকা পোস্ট-এর সাংবাদিক বাঁধন হোসেন, ভিবিডি জামালপুরের সভাপতি শাহান শাহ শান্ত এবং সাসটেইনেবল ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিবুল ইসলাম সৌরভসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সমাজে জন্মের পর থেকেই একটি শিশুকে ছেলে বা মেয়ে হিসেবে নির্দিষ্ট কিছু আচরণ ও দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়। কেবল শারীরিক পার্থক্যের ভিত্তিতে সমাজ যখন নির্দিষ্ট কাজ বা আচরণ চাপিয়ে দেয়, তখনই তৈরি হয় জেন্ডার স্টোরিওটাইপ।

তারা আরও বলেন, ছোটবেলা থেকেই ছেলেদের “কাঁদবে না” বা “শক্ত হতে হবে” এবং মেয়েদের “ঘরের কাজ করতে হবে” — এ ধরনের ধারণা সমাজে বৈষম্য তৈরি করে। কিছু কাজ শুধু পুরুষের বা শুধু নারীর— এমন চিন্তাভাবনা সমাজের অনেক সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে।

দেশকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমঅধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সমাজ থেকে জেন্ডার স্টোরিওটাইপ দূর করার আহ্বান জানান বক্তারা।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন