ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বকশীগঞ্জে অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

বকশীগঞ্জে অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) লন্ডন প্রবাসী প্রকৌশলী সাঈদ হাসান ও তার ভাই শফিকুল ইসলাম-এর উদ্যোগে খেওয়ারচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন

এ সময় উপস্থিত ছিলেন খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, লন্ডন প্রবাসী সাঈদ হাসানের বাবা আবদুর রাজ্জাক, চাচা মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মুরাদ হোসেন বলেন, “ভালো কাজের প্রতিযোগিতা হোক, মানবতা এগিয়ে যাক—এমন সমাজই আমরা চাই। কাজ করার সদিচ্ছা থাকলে দূরে থেকেও মানুষের জন্য কাজ করা যায়, সাঈদ হাসান তারই উদাহরণ।”

এ সময় তিনি সাঈদ হাসানশফিকুল ইসলাম-এর মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে কয়েক শত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

লন্ডন প্রবাসী সাঈদ হাসান বলেন, “যেখানেই থাকি, মানুষের জন্য কাজ করে যাবো। আমার পরিবার সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকবে।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন