ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
সাদ্দাম হোসেন, ইসলামপুর সংবাদদাতা:
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ইসলামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে, ২০২৬) সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইসলামপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক থানামোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলার শ্রমিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় “দুনিয়ার মজদুর এক হও” এবং “শ্রমিক ঐক্য জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (জামালপুর-২) আলহাজ্ব এ. ই. সুলতান মাহমুদ বাবু। উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মমিনুর রহমান মমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহাম্মেদ বিপুল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জয়নাল আবেদীন সরকার, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা শাফিজ বিনতী এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসান এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। মে দিবসের চেতনা আমাদের শেখায় শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর শ্রমিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও উপযুক্ত পরিবেশ তৈরির দাবি জানান।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন