ইসলামপুরে “প্রভাতী” প্রকল্পের আওতায় বাজার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ইসলামপুরে “প্রভাতী” প্রকল্পের আওতায় বাজার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশঃ
সাদ্দাম হোসেন, ইসলামপুর সংবাদদাতা:
জামালপুরের ইসলামপুর উপজেলায় “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)” প্রকল্পের আওতায় বলিয়াদহ হালিম নগর (আমতলী) বাজার হস্তান্তর, পরিচালনা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন-এ উপজেলা প্রকৌশল কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই সুলতান মাহমুদ বাবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী রােজদিদ আহাম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, অর্থ বিষয়ক সম্পাদক প্রিন্স আলম, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার এবং ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী।
কর্মশালায় বাজার পরিচালনা ব্যবস্থাপনা কমিটি, বণিক সমিতি, স্থায়ী-অস্থায়ী ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় বাজার পরিচালনা, পরিচ্ছন্নতা রক্ষা, খামারিদের সুবিধা বৃদ্ধি এবং বাজারের টেকসই উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে ১০৫ জন এলএসপিদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন