ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে রিকশাচালককে মারধর: তদন্ত কমিটি গঠন

জামালপুরে রিকশাচালককে মারধর: তদন্ত কমিটি গঠন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

জামালপুরে রিকশাচালককে মারধর: তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:
জামালপুর-এ এক রিকশাচালককে ট্রাফিক পুলিশের মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইয়াহিয়া আল মামুন-কে। কমিটির অন্য দুই সদস্য হলেন মিজানুর রহমান এবং ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম

সোমবার দুপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকার সামনে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ করছিল।

এ সময় ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন সড়কে যানবাহন নিয়ন্ত্রণের সময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে থামান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শুভ নামের এক রিকশাচালককে থাপ্পড় ও ঘুষি মারার অভিযোগ ওঠে। এতে রিকশাচালকের নাক ফেটে রক্ত পড়ে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আহত রিকশাচালক শুভ বলেন, “ট্রাফিক স্যার আমাকে পিছাতে বলছিল। আমি বললাম জায়গা নাই। কথা বলতেই উনি এসে আমাকে থাপ্পড় ও ঘুষি মারেন। আমি এর বিচার চাই।”

ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, “রাগের মাথায় ঘটনাটি ঘটেছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন আচরণ করা ঠিক হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, “আমাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন