ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে পতিতাবৃত্তির দায়ে ৬ জন আটক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

জামালপুরে পতিতাবৃত্তির দায়ে ৬ জন আটক

স্টাফ রিপোর্টার :

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজার গরু হাট এলাকায় অভিযান চালিয়ে পতিতাবৃত্তির দায়ে ৬ জনকে আটক করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।

সোমবার (১৮ মে) রাতে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.টি.এম মাহমুদুল হক ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ চলছিল। স্থানীয়দের একাধিক অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আপত্তিকর অবস্থায় ৬ জনকে আটক করা হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.টি.এম মাহমুদুল হক গণমাধ্যম কর্মীদের জানান, দীর্ঘদিন ধরে গোপালপুর বাজার এলাকায় স্কুল ও মাদ্রাসার পাশে জবেদা বেগম নামে এক নারী দূর-দূরান্ত থেকে মেয়েদের এনে অসামাজিক কার্যক্রম পরিচালনা করতেন। এমন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, সমাজবিরোধী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন