ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত

ইসলামপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

ইসলামপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার: 

জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে বৃহস্পতিবার (৭ মে) এক গুরুত্বপূর্ণ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‘ওরা ১১ জন স্মৃতি পরিষদ’-এর সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান।

পথসভায় নজরুল ইসলাম খান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা হবে।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুলের আয়োজনে ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন