ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 



জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এছাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ স্থানীয় সাংবাদিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ


শিরোনাম...

একটি মন্তব্য করুন