ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

কৃষকের কাছে কাউন্সিলর প্রার্থীর ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রির উদ্যোগ

কৃষকদের কথা চিন্তা করে এমন উদ্যোগ প্রশংসনীয় এবং এতে এলাকার কৃষকরা উপকৃত হবেন।
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
ছবি: বিসমিল্লাহ এন্টারপ্রাইজ উদ্বোধন 

শাকিল আহমেদ, স্টাফ রিপোর্টার:

জামালপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কম্পপুর এলাকায় আজ উদ্বোধন করা হয়েছে “বিসমিল্লাহ এন্টারপ্রাইজ” নামের নতুন কৃষি পণ্যের দোকান। দোকানটির প্রোপ্রাইটর ও পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আক্তারুজ্জামান কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, কৃষকদের কথা চিন্তা করে এমন উদ্যোগ প্রশংসনীয় এবং এতে এলাকার কৃষকরা উপকৃত হবেন।

মোঃ আক্তারুজ্জামান বলেন, “কৃষকরা যেন সহজে ও কম খরচে মানসম্মত কৃষি পণ্য পেতে পারেন, সেই লক্ষ্যেই ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ চালু করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সদস্য কুব্বাত আলী, সহ-সভাপতি মুখলেছুর রহমান মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ ও সাদ্দাম হোসেন রিপন, ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি হাসান আলী, জেলা জাসাসের সদস্য ফিরোজ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির ছাত্রদলের সভাপতি শাহিনুল ইসলাম সাগর প্রমুখ। 

স্থানীয়রা জানান, কৃষকদের জন্য ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রির এ উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে।

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন