ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

টানা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালপুরে

টানা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালপুরে
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

টানা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালপুরে

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

সোমবার (৯ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। তবে গরম কমে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা গেছে।

শহরের বিভিন্ন এলাকায় ছাতা ও রেইনকোট পরে মানুষজনকে চলাচল করতে দেখা যায়। অনেকেই বলেন, কয়েকদিনের প্রচণ্ড তাপদাহের পর এই বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে।

এদিকে কৃষকরাও বৃষ্টিতে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এই বৃষ্টি আমন ধানের জমি প্রস্তুত করতে সহায়ক হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন