ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন

জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন
অনলাইন ডেস্ক:

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে।

গত ২ জুন স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক আদেশে বলা হয়, দেশের ৬১টি জেলা পরিষদের অনুকূলে এ বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। জেলা পরিষদগুলো নিজ নিজ এলাকার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় করতে পারবে।

সরকারি আদেশ অনুযায়ী, জেলার উন্নয়ন চাহিদা ও প্রয়োজন বিবেচনায় পৃথকভাবে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ জেলা পরিষদকে ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা এবং কিছু জেলা পরিষদকে ২ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দ পাওয়া জেলা পরিষদগুলোর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, যশোর, বগুড়া, পাবনা, দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার, সাতক্ষীরা, বাগেরহাট, হবিগঞ্জ, ভোলা, পিরোজপুর, বরগুনাসহ দেশের ৬১টি জেলা।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, এ অর্থ সড়ক, সেতু-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন, পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এর ফলে জেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হবে।

আদেশে আরও বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন (পিপিএ-২০০৬), সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর-২০২৫) এবং জেলা পরিষদ এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা-২০২২ কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার সতর্ক করে জানিয়েছে, উন্নয়ন কার্যক্রম ছাড়া অন্য কোনো খাতে এ অর্থ ব্যয় করা যাবে না। কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ভার বহন করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জেলা পরিষদগুলো স্থানীয় পর্যায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন এই বিশেষ বরাদ্দ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

শিরোনাম...

একটি মন্তব্য করুন