জামালপুরে জেসমিন প্রকল্পের উপকারভোগীদের পরিবর্তন নিয়ে মতবিনিময় সভা
জামালপুরে জেসমিন প্রকল্পের উপকারভোগীদের পরিবর্তন নিয়ে মতবিনিময় সভা
জামালপুরে অংশীজনদের সঙ্গে জেসমিন প্রকল্পের উপকারভোগীদের উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের দেউরপাড়ে চন্দ্রা উন্নয়ন সংঘ ডিটিআরসি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সফল নারী উদ্যোক্তা, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, মেলান্দহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, ইসলামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেআরা খাতুন, দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা এবং জামালপুর উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় পরিচালিত জেসমিন প্রকল্পটি ২০২৩ সাল থেকে জামালপুরের সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কাজ করছে। প্রকল্পটি নারী ক্ষমতায়ন ও জেন্ডার সমতা উন্নয়নে ভূমিকা রাখছে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
.png)
একটি মন্তব্য পোস্ট করুন