ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে আদালতের নির্দেশে ছয় বছর পর মাদ্রাসার জমি উদ্ধার

ইসলামপুরে আদালতের নির্দেশে ছয় বছর পর মাদ্রাসার জমি উদ্ধার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
সাদ্দাম হোসেন, ইসলামপুর সংবাদদাতা:

জামালপুরের ইসলামপুর উপজেলায় দীর্ঘ ছয় বছর ধরে বেদখলে থাকা মরহুম জমর উদ্দিন ও মরহুমা আমিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জমি আদালতের নির্দেশে উদ্ধার করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা মৌজায় মোবাইল কোর্ট পরিচালনা করে জমিটি পুনরুদ্ধার করা হয়।

ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিস পিটিশন মামলা নং-১০৭/২০২০-এর আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সকাল সাড়ে ১১টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলকৃত জমি পুনরুদ্ধার করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত বিধান এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৬, ১৮৭ ও ১৮৮ ধারার আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

মামলার বাদী মো. আব্দুস ছাত্তার, পিতা- মৃত জমর উদ্দিন, গ্রাম- সভারচর, ইউনিয়ন- গোয়ালেরচর এবং বিবাদী আজিজুল হক ওরফে আইজল গং, পিতা- মৃত হাজর সেখ, উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক, উচ্ছেদ কর্মী এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

জমির মালিকের সহোদর ভাই পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে একটি পক্ষ জোরপূর্বক জমিটি দখল করে রেখেছিল। আমরা জমিটি একটি মাদ্রাসার নামে দান করেছি। প্রশাসনের আন্তরিক সহযোগিতায় জমিটি উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”

ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার বলেন, “আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জমিটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, মালমারা মৌজার আর.এস. খতিয়ান নং-৪৬৩ এবং আর.এস. দাগ নং-১৬৮-এর অন্তর্ভুক্ত প্রায় ০.৩৫ একর জমিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে জমিটি অবৈধভাবে দখলে রাখা হয়েছিল। আদালতের নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে জমিটি উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন