ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

পুলিশকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

পুলিশকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখায় ১৫ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

মন্ত্রী বলেন, ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা হলে পুলিশ সদস্যরা আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত হবেন।

তিনি জানান, রামিসা হত্যা মামলার দ্রুত তদন্ত, দৌলতদিয়া ঘাটে বাসযাত্রীদের প্রাণ রক্ষা এবং গজারিয়ায় কিশোরী হত্যা মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রাখায় এসব পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অপরাধের হার কমেছে।

তিনি বলেন, পলাতক ও শৃঙ্খলাভঙ্গকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

শিরোনাম...

একটি মন্তব্য করুন