ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের আরও এলাকায় বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এটি সারাদেশে ছড়িয়ে পড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৫১ মিলিমিটার।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন