ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, সরঞ্জাম জব্দ ও ধ্বংস

ইসলামপুরে জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, সরঞ্জাম জব্দ ও ধ্বংস
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ইসলামপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

পুলিশ জানায়, সমাজ থেকে মাদক ও জুয়ার মতো অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক ও জুয়ার বিস্তার কমবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং তরুণ সমাজ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

ইসলামপুর থানা পুলিশের পক্ষ থেকে মাদক ও জুয়া-সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন