২০২৬ বিশ্বকাপ বিটিভিতে দেখার সুযোগ, জানালেন তথ্যমন্ত্রী
২০২৬ বিশ্বকাপ বিটিভিতে দেখার সুযোগ, জানালেন তথ্যমন্ত্রীঅনলাইন ডেস্ক:
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার এক বিবৃতিতে মন্ত্রী বলেন, বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সব ধরনের প্রস্তুতি চলছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বর্তমানে চীনে সরকারি সফরে থাকা তথ্যমন্ত্রী জানান, বিটিভির মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রচারস্বত্ব ও অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন