জরুরি সেবায় আস্থার নাম জামালপুর মমিন এ্যাম্বুলেন্স সার্ভিস
জরুরি সেবায় আস্থার নাম জামালপুর মমিন এ্যাম্বুলেন্স সার্ভিস
প্রকাশঃ
রোগী পরিবহনে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিয়ে জামালপুরবাসীর আস্থা অর্জন করেছে জামালপুর মমিন এ্যাম্বুলেন্স সার্ভিস। ২৪ ঘণ্টা জরুরি সেবা দিয়ে প্রতিষ্ঠানটি জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে রোগী পরিবহন করে আসছে।
জানা গেছে, জরুরি মুহূর্তে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে দিন-রাত নিরলসভাবে কাজ করছেন এ সেবার সঙ্গে সংশ্লিষ্টরা। সাধারণ অ্যাম্বুলেন্সের পাশাপাশি রোগীর প্রয়োজন অনুযায়ী বিশেষ সেবাও প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও দ্রুত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে গভীর রাতে কিংবা দূরবর্তী এলাকায় জরুরি রোগী পরিবহনে তারা গুরুত্ব দিয়ে কাজ করছেন।
জামালপুর শহরসহ বিভিন্ন এলাকায় জরুরি চিকিৎসাসেবায় বর্তমানে অ্যাম্বুলেন্স সেবার চাহিদা বেড়েছে। এ কারণে জামালপুর মমিন এ্যাম্বুলেন্স সার্ভিস মানুষের পাশে থেকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, দ্রুত সাড়া ও আন্তরিক ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অনেকের কাছে পরিচিত ও বিশ্বাসযোগ্য সেবার নাম হয়ে উঠেছে।
একটি মন্তব্য পোস্ট করুন