জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও শোভাযাত্রা
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও শোভাযাত্রাআসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের ফৌজদারি মোড় থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে টব, এয়ারকুলার, ড্রেন ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।
আলোচনা শেষে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন