ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

যমুনায় নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

যমুনায় নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

যমুনায় নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার:

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর রেদুয়ান মাহমুদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত রেদুয়ান মাহমুদ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের আলিম মিয়ার ছেলে। সে স্থানীয় ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে পরিবারের অগোচরে রেদুয়ান যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রথমদিন শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

পরে সোমবার দুপুরে চর ডাকাতিয়া হাজারী এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন