ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

নিরাপদ খাদ্য ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে উজানপাড়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে উজানপাড়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

নিরাপদ খাদ্য ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে উজানপাড়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

 ইমরান মাহমুদ, স্টাফ রিপোর্টার:

 নিরাপদ খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্যবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের উজানপাড়ায় একটি সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) আয়োজিত এ উন্মুক্ত জনসচেতনতামূলক ক্যাম্পেইনে স্থানীয় উৎপাদক দলের (পিজি) সদস্য, কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আক্তার। তিনি নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও গ্রহণের ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম আর. চ্যাটার্জীর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। তিনি বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে সঠিক জ্ঞান ও স্বাস্থ্যসম্মত আচরণ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জামালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফিয়া সুলতানা খাদ্যবাহিত রোগের ঝুঁকি, নিরাপদ খাদ্যের উপকারিতা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া অনুষ্ঠানে এইচআই-ইনচার্জ বিলকিস পারভীন এবং স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা আক্তার নিরাপদ খাদ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে-পরে সাবান দিয়ে হাত ধোয়া, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত ও রান্না, নিরাপদ খাদ্য সংরক্ষণ এবং কৃষি উৎপাদনে সারের যথাযথ ও যৌক্তিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুজিত চিসিম। এ সময় প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা এবং নিউট্রিশন অফিসার সিমসাং ফ্রিং চাম্বুগংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কমিউনিটির মানুষ নিরাপদ খাদ্যের নীতিমালা সম্পর্কে আরও সচেতন হবেন এবং নিয়মিত হাত ধোয়া ও অস্বাস্থ্যকর খাদ্য পরিহারের মতো ইতিবাচক আচরণগত পরিবর্তনের মাধ্যমে পরিবার ও সমাজে স্বা
স্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে উঠবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ক্যাম্পেইন থেকে অর্জিত জ্ঞান নিজেদের পরিবার ও সমাজের অন্যান্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন